ত্রিপুরা
img

পাঠ্যবইয়ে বিজ্ঞান, নাকি বিশ্বাসের ছাপ,এবার কী সিদ্ধান্ত নেবে এনসিআরটি?

পাঠ্যবইয়ে বিজ্ঞান, নাকি বিশ্বাসের ছাপ,এবার কী সিদ্ধান্ত নেবে এনসিআরটি? সপ্তম শ্রেণির গণিত বই ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বইয়ের প্রচ্ছদে ‘নবগ্রহ যন্ত্র’-এর ছবি এবং “ম্যাজিক বর্গসমূহ” অধ্যায়কে কেন্দ্র করে আপত্তি তুলেছে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চ্যাপ্টার। সংগঠনের দাবি, এসব বিষয় ছাত্রছাত্রীদের মধ্যে অবৈজ্ঞানিক ধারণা ছড়িয়ে দিতে পারে। অভিযোগ, বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত ‘নবগ্রহ যন্ত্র’-এর ছবি এবং “ম্যাজিক বর্গসমূহ” অধ্যায়ে এমন কিছু উপস্থাপন করা হয়েছে, যা বিজ্ঞানমনস্ক শিক্ষার পরিপন্থী। তাদের মতে, গণিত ও বিজ্ঞানের পাঠ্যবইয়ে এই ধরনের প্রতীক বা ব্যাখ্যা যুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং কুসংস্কারকে পরোক্ষভাবে উৎসাহ দেওয়ার আশঙ্কাও রয়েছে।এই দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে এনসিআরটি-র কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি বই থেকে বিতর্কিত অংশ বাদ দিয়ে আরও যুক্তিবাদী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।