ত্রিপুরা
img

ঝাড়ু হাতে পড়ুয়ারা, এবার কি সচেতন হবে গোটা শহর?

ঝাড়ু হাতে পড়ুয়ারা, এবার কি সচেতন হবে গোটা শহর? শহরকে পরিচ্ছন্ন ও সচেতন করে তুলতে এবার পথে নামল স্কুলের ছাত্রছাত্রীরা। আগরতলার ডিমসাগর পার্কে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ স্বচ্ছতা অভিযান কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেয় স্কুলের বহু ছাত্রছাত্রী। হাতে ঝাড়ু ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী নিয়ে পার্ক চত্বর পরিষ্কারের কাজে অংশগ্রহণ করে পড়ুয়ারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং স্কুলের ডাইরেক্টর সুনীল চন্দ্র বন্দ্যোপাধ্যায়।অতিথিরা ছাত্রছাত্রীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শহরকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে সচেতনতার কোনও বিকল্প নেই। ছোটদের মধ্য থেকেই যদি এই মানসিকতা গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে সমাজ আরও দায়িত্বশীল হয়ে উঠবে।