ত্রিপুরা
img

চাকমাঘাটে অবরোধ ঘিরে তীব্র উত্তেজনা! সাংবাদিক নিগ্রহে চাঞ্চল্য

চাকমাঘাটে অবরোধ ঘিরে তীব্র উত্তেজনা! সাংবাদিক নিগ্রহে চাঞ্চল্য পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ। আর সেই আন্দোলন ঘিরেই এবার উঠল সাংবাদিক নিগ্রহের গুরুতর অভিযোগ। তেলিয়ামুড়ার চাকমাঘাট পূর্ব বাজার এলাকায় সোমবারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠলেও এখন নতুন করে বিতর্কের কেন্দ্রে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ। দীর্ঘ দুই থেকে তিন ঘণ্টা অবরোধ চলায় জাতীয় সড়কের দু’পাশে আটকে পড়ে শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, ডি.ডব্লিউ.এস দপ্তরের আধিকারিক এবং তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী থানার বিশাল পুলিশ বাহিনী।  অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক হিরন্ময় রায় সহ আরও কয়েকজন সাংবাদিকের উপর চড়াও হন এক সি.পি.আই.(এম) ঘনিষ্ঠ কর্মী সত্যব্রত দাস। সাংবাদিকদের কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।ঘটনায় স্থানীয় যুবক সুব্রত দাস আক্রান্ত হন বলেও জানা গেছে। এরপরই সাংবাদিক হিরন্ময় রায় তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের ইতিমধ্যেই অভিযুক্তকে ঘিরে এলাকায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।