
ত্রিপুরায় কি শুরু হলো উন্নত হৃদরোগ চিকিৎসার নতুন অধ্যায়? বাড়ছে জল্পনা হৃদরোগ চিকিৎসায় নতুন সাফল্যের দাবি তুলে সাংবাদিক সম্মেলন করল আগরতলার কৃষ্ণনগরস্থিত যশোদা হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে একাধিক জটিল হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপী কৃষ্ণ রায়াদি সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা।তারা জানান, বর্তমানে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা এবং দক্ষ মেডিকেল টিমের সহায়তায় জটিল হৃদরোগের চিকিৎসা অনেকটাই সহজ হয়েছে। বহু রোগী সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন ফিরে পাচ্ছেন বলেও দাবি করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষের মতে, সময়মতো সঠিক চিকিৎসা ও সচেতনতা বাড়ানো গেলে হৃদরোগজনিত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।