ত্রিপুরা
img

রাজ্যের ইস্যুতে কংগ্রেসের বিস্ফোরক বার্তা, কী বললেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী?

রাজ্যের ইস্যুতে কংগ্রেসের বিস্ফোরক বার্তা, কী বললেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী? রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিভিন্ন সমসাময়িক ইস্যু তুলে ধরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হলেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে এবং গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এদিন তিনি বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেন।সাংবাদিক সম্মেলনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। কংগ্রেসের এই আক্রমণের পাল্টা জবাব কী দেয় শাসক শিবির, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

এই মুহূর্তে