
পশ্চিমবঙ্গ-আসাম-পদুচেরির ফল ঘিরে উচ্ছ্বাস, বার্তা দিল বিজেপি নেতৃত্ব? পশ্চিমবঙ্গ, আসাম এবং পদুচেরিতে বিজেপির জয়কে কেন্দ্র করে আগরতলায় বের হল বিজয় মিছিল। রবিবার ৪ বড়জলা মন্ডলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। আগরতলা পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুরু হয় এই বিজয় মিছিল। দলীয় পতাকা, স্লোগান ও আবির খেলায় উৎসবের পরিবেশ তৈরি হয় গোটা এলাকাজুড়ে।মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, ২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা দাস এবং গোমতী দুগ্ধ প্রোডাক্টের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।বিজেপি কর্মীদের দাবি, এই জয় সাধারণ মানুষের উন্নয়ন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।মিছিল ঘিরে বিভিন্ন এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ।মিছিল শেষে দলীয় নেতৃত্ব আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দেন।