ত্রিপুরা
img

একই স্কুল, একই পরীক্ষা, একই সাফল্য—এবার একসঙ্গে কলেজে যাওয়ার স্বপ্ন!

একই স্কুল, একই পরীক্ষা, একই সাফল্য—এবার একসঙ্গে কলেজে যাওয়ার স্বপ্ন! শিক্ষার কোনও বয়স হয় না—এই বার্তাকেই বাস্তবে প্রমাণ করলেন এক বাবা। মেয়ের সঙ্গে একসঙ্গে দ্বাদশ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন এলাকাজুড়ে চর্চার কেন্দ্রে দুধু মিয়া। ঘটনাটি জম্পুই জলা ব্লকের প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। টি-বি-এস-ই বোর্ডের দ্বাদশ ফাইনাল পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন বাবা দুধু মিয়া এবং তার মেয়ে রুমা আক্তার। কই বিদ্যালয়ে পড়াশোনা করে একই সঙ্গে পরীক্ষায় বসেছিলেন বাবা ও মেয়ে। ফল প্রকাশের পর খুশির হাওয়া গোটা পরিবার ও এলাকাজুড়ে।জানা গেছে, নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন দুধু মিয়া। মেয়ের সঙ্গে পড়তে বসা থেকে শুরু করে পরীক্ষার প্রস্তুতি—সবটাই করেছেন একসঙ্গে।এখন তাঁদের দুজনেরই লক্ষ্য উচ্চশিক্ষা গ্রহণ করা। । এলাকাবাসীর মতে, এই ঘটনা আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।

এই মুহূর্তে