
রামঠাকুর আশ্রমে রক্তদান উৎসব,ভবতোষ বন্দ্যোপাধ্যায় তিরোধাম দিবস পালন শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধাম দিবসকে সামনে রেখে আগরতলা রামঠাকুর আশ্রমে আয়োজন করা হল এক রক্তদান উৎসবের। মানবসেবার বার্তা নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বহু রক্তদাতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।শনিবার আগরতলা রামঠাকুর আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরকে ঘিরে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। নুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আশ্রমের কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিরা।রক্তদানের মাধ্যমে সমাজের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অতিথিরা।তাঁরা বলেন, মানবতার সেবাই হচ্ছে প্রকৃত ধর্ম, আর সেই বার্তাকেই সামনে রেখে এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।