
পশ্চিমবঙ্গ-আসাম-পদুচেরির ফল ঘিরে উচ্ছ্বাস,কী বার্তা দিল যুব মোর্চা? পশ্চিমবঙ্গ, আসাম এবং পদুচেরিতে বিজেপির জয়কে কেন্দ্র করে আগরতলায় বের হল যুব মোর্চার বিশাল বিজয় বাইক মিছিল। রবিবার ৬ আগরতলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক। বিজেপির পতাকা, স্লোগান ও মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।দলীয় কর্মীদের দাবি, এই জয় দেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি মানুষের আস্থার প্রতিফলন।মিছিল ঘিরে বিভিন্ন এলাকায় দেখা যায় উৎসবের আবহ।বাইক মিছিল শেষে দলীয় নেতৃত্ব আগামী দিনে আরও সংগঠিতভাবে মানুষের পাশে থাকার বার্তা দেন।