ত্রিপুরা
img

হারানো ফোন ফিরে পেয়ে মুখে হাসি,কীভাবে মিলল পুলিশের এই সাফল্য?

হারানো ফোন ফিরে পেয়ে মুখে হাসি,কীভাবে মিলল পুলিশের এই সাফল্য?পশ্চিম থানার উদ্যোগে উদ্ধার করা হল ৩৫টি হারানো মোবাইল ফোন। পরে সেই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিশেষভাবে তদন্ত শুরু করা হয়। আধুনিক প্রযুক্তি ও ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে একে একে উদ্ধার করা সম্ভব হয় মোবাইলগুলি।পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোবাইলের মালিকরা।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি মোবাইল হারালে দ্রুত থানায় অভিযোগ জানানোর আবেদনও করা হয়েছে।

এই মুহূর্তে