ত্রিপুরা
img

স্নান করতে নেমে আর ফেরা হল না কিশোরের

স্নান করতে নেমে আর ফেরা হল না কিশোরের আগরতলার নন্দনগর সেনপাড়া এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম হিরন দেবনাথ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।জানা গেছে, ১৬ বছরের হিরন দেবনাথ বন্ধুদের সঙ্গে নন্দনগর সেনপাড়ার একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নানের সময় আচমকাই জলের তলায় তলিয়ে যায় সে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা।প্রায় এক ঘণ্টার তল্লাশি অভিযানের পর পুকুর থেকে উদ্ধার করা হয় হিরনের নিথর দেহ।ঘটনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

এই মুহূর্তে