ত্রিপুরা
img

সিসিটিভির সূত্র ধরে পুলিশের বড় সাফল্য,জঙ্গল থেকে মিলল চুরি হওয়া বাইক!

সিসিটিভির সূত্র ধরে পুলিশের বড় সাফল্য,জঙ্গল থেকে মিলল চুরি হওয়া বাইক! উদয়পুরে চুরি হওয়া একটি মোটরবাইক উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করতে বড় সাফল্য পেল রাধাকিশোরপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই অভিযুক্তকে চিহ্নিত করে উদ্ধার করা হয় চুরি হওয়া বাইক। ঘটনার পর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।ভারপ্রাপ্ত উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান, অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজনকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে এবং মোটরবাইকের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদয়পুর পলিটেকনিক কলেজ সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া মোটরবাইকটি।পুলিশ জানিয়েছে, তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং আগামী দিনে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে।

এই মুহূর্তে