ত্রিপুরা
img

নার্সিংহোমে গিয়ে বড় বিপদ! কীভাবে মিলল চুরির রহস্য?

নার্সিংহোমে গিয়ে বড় বিপদ! কীভাবে মিলল চুরির রহস্য? সরকার নার্সিংহোমে চিকিৎসার কাজে এসে বড় বিপদের মুখে পড়লেন এক ব্যক্তি। অটোতে রাখা স্বর্ণালংকার উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পায় পুলিশ। জানা গেছে, রানীরবাজার এলাকার বাসিন্দা রাজু সাহা গতকাল রাতে সরকার নার্সিংহোমে আসেন। সঙ্গে বাড়ি থেকে আনা স্বর্ণালংকার একটি অটোর মধ্যে রেখে তিনি নার্সিংহোমে প্রবেশ করেন।কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখেন, অটোর মধ্যে রাখা গয়নাগুলি আর নেই। এরপরই তিনি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে স্বর্ণালংকারসহ দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ।জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত চালানো হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।