ত্রিপুরা
img

ভোটের আগে নতুন দাবি! নির্বাচন ঘিরে বাড়ছে চাপ”

রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন ঘনিয়ে আসতেই নতুন দাবিতে আন্দোলনের পথে রিয়াং শরণার্থীরা।
আমবাসা মহকুমার হাদুক্লোক পাড়া এলাকার ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা আলাদা ভিলেজ কমিটি গঠনের দাবিতে আজ মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।তাই প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।রিয়াং শরণার্থীদের হুঁশিয়ারি,যদি তাদের দাবি দ্রুত পূরণ না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।ফলে নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে এলাকায়।
এখন বড় প্রশ্ন—ভোটের আগে রিয়াং শরণার্থীদের এই দাবিতে কী সিদ্ধান্ত নেবে প্রশাসন?আলাদা ভিলেজ কমিটির দাবি কি মেনে নেওয়া হবে?নাকি দাবি উপেক্ষিত হলে আন্দোলনের আগুন আরও ছড়িয়ে পড়বে পাহাড়ি এলাকাজুড়ে…সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।