ত্রিপুরা
img

উন্নয়নের গতি বাড়াতে নয়া ব্লু-প্রিন্ট! বদলাবে কি ফটিকরায়ের ছবি?”

ফটিকরায় বিধানসভা এলাকায় উন্নয়নের গতি আরও বাড়াতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে জোরকদমে।চলমান প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস।
মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, জেলাশাসক ডক্টর তামাল মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, পঞ্চায়েত প্রধান ও সচিবরা।বৈঠকে এলাকার বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী সুধাংশু দাস জানান, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকরভাবে পৌঁছে দিতে প্রশাসনিক সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি চলমান প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে।
এখন বড় প্রশ্ন—পর্যালোচনা বৈঠকের পর সত্যিই কি বদলাবে ফটিকরায়ের উন্নয়নের চিত্র?দীর্ঘদিনের পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার কত দ্রুত মিলবে সমাধান?নাকি বৈঠক আর আশ্বাসের মধ্যেই আটকে থাকবে উন্নয়নের প্রতিশ্রুতি…সেদিকেই এখন নজর ফটিকরায়বাসীর।