
শুধু পাঠ্যবই নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতেই ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো এনএসএস-এর বিশেষ শিবির।৪৯ জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজিত এই স্পেশাল ক্যাম্প চলবে আগামী ১১ মে পর্যন্ত।এই শিবির ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হওয়া এনএসএস স্পেশাল ক্যাম্পে বিভিন্ন রিসোর্স পার্সনের মাধ্যমে ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই শিবিরের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের সমাজমুখী করে তোলা এবং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে সামাজিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা।শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব জীবনে কীভাবে সমাজের পাশে দাঁড়াতে হয়, সেই শিক্ষাও দেওয়া হচ্ছে এই বিশেষ ক্যাম্পে।ফলে পড়ুয়াদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।এই বিশেষ প্রশিক্ষণ কতটা বদলে দিতে পারে আগামী প্রজন্মের চিন্তাভাবনা?সমাজসেবার এই পাঠ কি ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক গড়ে তুলবে?নাকি শুধুই শিবিরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই উদ্যোগ… সেদিকেই এখন নজর শিক্ষা মহলের।