ত্রিপুরা
img

মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে আপত্তিকর পোস্ট!

মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে আপত্তিকর পোস্ট! সোশ্যাল মিডিয়ায় মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল গোমতী জেলা।অভিযুক্তকে গ্রেপ্তার না করায় এবার প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিল হিন্দু জাগরণ মঞ্চ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সোনামুড়া এলাকার শ্রীমন্তপুরের বাসিন্দা জাবেদ হোসেন সোশ্যাল মিডিয়ায় মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন।, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চের গোমতী জেলা সংযোজক প্রতীম দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল আরকেপুর থানায় গিয়ে ওসি সঞ্জীব লস্করের সঙ্গে সাক্ষাৎ করে।সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।এমনকি এই আন্দোলনে বিভিন্ন হিন্দু সংগঠন ও সনাতনী সমাজও অংশ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।