ত্রিপুরা
img

রাহুলের মৃত্যুর পরও থামেনি জল্পনা, পরিবারকে আশ্বাস বিধায়কের

রাহুলের মৃত্যুর পরও থামেনি জল্পনা, পরিবারকে আশ্বাস বিধায়কের  ধর্মনগরের প্রয়াত কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুকে ঘিরে এখনও শোক এবং জল্পনার আবহ কাটেনি।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন নবনিযুক্ত বিধায়ক যোহর চক্রবর্তী।  এদিন তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, বিজেপি নেতা বিশ্বজিৎ দেব, কাউন্সিলর নবনীতা আচার্য সহ অন্যান্য নেতৃত্ব।তাঁরা প্রয়াত রাহুল কিশোর রায়ের আত্মার শান্তি কামনা করেন।