
বিরোধীদের হারিয়ে শক্তির প্রদর্শন! ADC ভোটে নতুন বার্তা? এডিসি নির্বাচনে বড় সাফল্যের পর উৎসবে মাতলো তিপ্রা মথা শিবির।১০ নম্বর কুলাই চাম্পাহাওর কেন্দ্রে রাজেশ্বর দেববর্মার বিশাল জয়কে ঘিরে আমবাসা ব্লকের কমলাছড়া এলাকায় বের হলো বিশাল বিজয় মিছিল।আবির, পতাকা আর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব সহ বহু কর্মী ও সমর্থক।সবার হাতে ছিল দলীয় পতাকা, মুখে ছিল জয়ধ্বনি।পাশাপাশি “বুবাগ্রা” তথা মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মণের প্রতি সমর্থন ও আস্থার বার্তাও উঠে আসে মিছিল থেকে।বিজয় মিছিলে অংশ নিয়ে আমবাসা ব্লক সভাপতি প্রেমলাল বলেন,বিজেপি সহ বিরোধী দলগুলি রাজেশ্বর দেববর্মাকে হারানোর চেষ্টা করলেও মানুষের ভালোবাসা এবং মহারাজের প্রতি বিশ্বাসের কাছে তারা পরাজিত হয়েছে।তিপ্রা মথা নেতৃত্বের দাবি, এই জয় শুধু একটি আসনের জয় নয়, এটি জনজাতি এলাকার মানুষের আবেগ ও আস্থার প্রতিফলন।