ত্রিপুরা
img

প্রেম নয়, চাপ! মহিলার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে FIR”

উত্তর ত্রিপুরার আনন্দবাজার এলাকায় এক মহিলাকে দীর্ঘদিন ধরে মানসিক হেনস্থা, অশালীন মন্তব্য এবং জোরপূর্বক বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে অভিযুক্তের বিরুদ্ধে আনন্দবাজার থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী মহিলা।
অভিযোগ গত ২০ মার্চ দুপুর প্রায় ২টা নাগাদ আনন্দবাজার বাজার এলাকায় প্রকাশ্যে ওই মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন অভিযুক্ত সঞ্জিব চাকমা ওরফে চাকলো। মহিলার দাবি, কুমারঘাটে সন্তানের পড়াশোনার বিষয়ে খোঁজ নিতে গিয়ে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়েছিল।তারপর থেকেই অভিযুক্ত বারবার বিয়ের প্রস্তাব দিতে থাকে।ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারিণী। উল্টো অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সামাজিকভাবে চাপ সৃষ্টি করার অভিযোগও উঠেছে।বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন ওই মহিলা।
এখন বড় প্রশ্ন—অভিযুক্তের বিরুদ্ধে কি দ্রুত কড়া পদক্ষেপ নেবে পুলিশ?নাকি প্রভাবশালীর অভিযোগে আরও জটিল হবে তদন্তের পথ?ভুক্তভোগী মহিলার নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারবে প্রশাসন…সেদিকেই এখন নজর আনন্দবাজার সহ গোটা উত্তর ত্রিপুরার মানুষের।