ত্রিপুরা
img

ত্রিপুরায় জমজমাট লিটেল মাস্টার ট্রফি! চ্যাম্পিয়ন আসাম

উত্তর-পূর্বাঞ্চলের উঠতি ক্রিকেটারদের নিয়ে জমে উঠল লিটেল মাস্টার আন্ডার-১৪ ট্রফি।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার আসর এবার বসেছিল ত্রিপুরায়।
ফাইনালে ত্রিপুরাকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিল আসাম।
জমজমাট এই ম্যাচে আসাম ১৫৯ রানে ত্রিপুরাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে।ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উন্মাদনা।
খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে তৈরি হয় রোমাঞ্চকর পরিবেশ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং বডির সদস্য খাইরুল জামাল মজুমদার ওরফে মামন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে, ভারপ্রাপ্ত সভাপতি উপানন্দ দেববর্মা সহ উত্তর-পূর্বের বিভিন্ন ক্রিকেট সংস্থার কর্মকর্তারা।
উত্তর-পূর্বাঞ্চলের এই প্রতিযোগিতা উত্তর-পূর্বাঞ্চলের এই প্রতিযোগিতা কি ভবিষ্যতের নতুন ক্রিকেট তারকা তুলে আনবে?ত্রিপুরার তরুণ ক্রিকেটাররা কি আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারবে আরও শক্তিশালী হয়ে?আর আসামের এই দাপুটে জয় কি উত্তর-পূর্ব ক্রিকেটে নতুন আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে…সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।