

May 09, 2026
রবীন্দ্র স্মরণে কংগ্রেসের অনুষ্ঠান, কি বার্তা উঠে এল মঞ্চে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সাংস্কৃতিক আবহে পালিত হল দিনটি। বীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা।অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান সময়েও রবীন্দ্রনাথের ভাবনা সমাজকে পথ দেখায়।এই অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।