
আক্রান্ত বাম নেতার বাড়িতে জিতেন্দ্র,জিরানিয়ায় বাড়ছে উত্তাপ জিরানিয়ায় আক্রান্ত বাম নেতা তপন দাসের বাড়িতে পৌঁছালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও বাম নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বিজেপি দুর্বৃত্তদের হামলায় আক্রান্ত হন বাম নেতা তপন দাস। এই ঘটনার পর রবিবার জিরানিয়াস্থিত তার বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বাম নেতা শংকর প্রসাদ দত্ত।সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাম নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।