ত্রিপুরা
img

রেলস্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! ব্যাগ খুলতেই চমক

রেলস্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! ব্যাগ খুলতেই চমক আগরতলা রেলস্টেশনে বড়সড় সাফল্য জিআরপি পুলিশের। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা এক যুবককে আটক করে তার ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে এই মাদকের চালান কোথায় পাচারের পরিকল্পনা ছিল?এরপর যুবকের সঙ্গে থাকা পিঠু ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ১২ কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।জিজ্ঞাসাবাদে ধৃত যুবকের পরিচয় জানা যায় রূপক দে। তার বাড়ি সিপাহীজলা জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেনের মাধ্যমে বহিরাজ্যে এই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল।ঘটনার পর ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জিআরপি পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।