ত্রিপুরা
img

যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক বার্তা!

যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক বার্তা! রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা, রাজ্য সম্পাদক তন্ময় ধর সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন তারা।  সাংবাদিক সম্মেলনে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন যুব কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তারা।দলের তরফে দাবি করা হয়, যুব সমাজের সমস্যা, বেকারত্ব ও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।এদিনের সাংবাদিক সম্মেলনে ভবিষ্যতের সাংগঠনিক কর্মসূচি নিয়েও ইঙ্গিত দেন নেতৃত্বরা বলে জানা যায়।