ত্রিপুরা
img

রাতে মার, সকালে মৃত্যু—ঘরের ভিতরেই খুনের অভিযোগে উত্তাল !

পরিবারের দাবি অনুযায়ী, গতকাল রাতে রামশংকর এডিসি ভিলেজ অফিস এলাকায় স্থানীয় প্রণব দেববর্মা ও তার সঙ্গীরা তপন দেববর্মাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়।কিন্তু ভোরের আলো ফোটার আগেই ঘটে যায় রহস্যজনক ঘটনা। সকাল প্রায় ৯টা নাগাদ পরিবার দেখতে পায়—তপন দেববর্মা আর জীবিত নেই।ঘটনার পর আরও চাঞ্চল্য—পরিবারের অভিযোগ, মৃত্যুর পরও প্রণব দেববর্মা তাদের হুমকি দেয়, এই বিষয় নিয়ে যেন কোনো কথা না বলা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিধাই থানা, সুন্দর টিলা ফাঁড়ি পুলিশ, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত এবং ফরেনসিক দল। শুরু হয়েছে গভীর তদন্ত।মৃতদেহে মুখ, কপাল, বুকসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ স্পষ্ট—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।মৃতদেহ পাঠানো হয়েছে মোহনপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘুম ভাঙতেই মৃত্যু—এটা কি স্বাভাবিক ঘটনা, নাকি পরিকল্পিত খুনের এমন এক রহস্য, যা আরও বড় বিস্ফোরণ ঘটাতে চলেছে মোহনপুরের মাটিতে? তদন্তের পরেই খুলবে আসল সত্যের দরজা!