ত্রিপুরা
img

ছাত্র আন্দোলনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ?

ছাত্র আন্দোলনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ?  বিশালগড়ে বাম ছাত্র-যুব সংগঠনের নেতাদের উপর হামলার অভিযোগ এবং নিট পরীক্ষা বাতিলের দাবিকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল ভারতের ছাত্র ফেডারেশন   মঙ্গলবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ছাত্র সংগঠনের অভিযোগ, গণতান্ত্রিক কণ্ঠরোধ এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে।বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে। পাশাপাশি নিট পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি তোলেন তারা।বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন চাপানউতোর। ছাত্র আন্দোলন আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেও আশঙ্কা করছে একাংশ।