ত্রিপুরা
img

জাতীয় দাবি দিবসে উত্তাল ধর্মনগর! পথে নামল বামপন্থী গণসংগঠন

জাতীয় দাবি দিবসে উত্তাল ধর্মনগর! পথে নামল বামপন্থী গণসংগঠন ‘জাতীয় দাবি দিবস’ উপলক্ষে মঙ্গলবার ধর্মনগরে বামপন্থী পাঁচ গণসংগঠনের উদ্যোগে আয়োজিত হলো বিক্ষোভ মিছিল ও পথসভা। শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, এন-জি-এন-আর-ইজি-এ প্রকল্প পুনরায় চালু, ২০০ দিনের কাজের গ্যারান্টি এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হন আন্দোলনকারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক উত্তাপ ছড়ায়।শ্রমিক, কৃষক, নারী, ক্ষেতমজুর এবং উপজাতি গণমুক্তি পরিষদের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ভগৎ সিং কর্নারে গিয়ে জমায়েত হন পরে সেখানে অনুষ্ঠিত হয় আগামী দিনে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলেও আশঙ্কা করছে একাংশ।