
নিট পরীক্ষা বাতিল এবং প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে এবার উত্তপ্ত উত্তর ত্রিপুরার ধর্মনগর। মঙ্গলবার সন্ধ্যায় রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করল ধর্মনগর জেলা কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ওঠে তীব্র স্লোগান।
জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কংগ্রেস ভবনে এসে শেষ হয় মিছিলটি।মিছিল চলাকালীন কংগ্রেস কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, প্রশ্নফাঁস কাণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে।
এখন প্রশ্ন উঠছে—নিট কাণ্ড কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা?নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সংগঠিত চক্র?দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের পরীক্ষার উপর আস্থা কি আদৌ ফিরবে?শিক্ষা ব্যবস্থার এই অস্থিরতার মাঝেই বাড়ছে রাজনৈতিক চাপ… সামনে কী পদক্ষেপ নেয় কেন্দ্র, এখন সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।