ত্রিপুরা
img

মূল্যবৃদ্ধি-বেকারত্বে সরব কংগ্রেস!

মূল্যবৃদ্ধি-বেকারত্বে সরব কংগ্রেস! দেশের অর্থনীতি, লাগামহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি নীতিকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে সরকার। পেট্রোপণ্য থেকে শুরু করে খাদ্যসামগ্রী ও ওষুধের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও দাবি তাদের। অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এদিন যুদ্ধ পরিস্থিতির অজুহাতে জনগণের উপর কৃচ্ছসাধনের বোঝা চাপানোর বিরোধিতাও করে কংগ্রেস। কর কমানো, ভর্তুকি চালু রাখা এবং অতিধনীদের উপর বেশি কর আরোপের দাবিও জানানো হয়। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপানউতোর। সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে আগামী দিনে আরও বড় আন্দোলনের ইঙ্গিতও মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।