
কাজে যাওয়ার পথেই দুর্ঘটনা! গুরুতর আহত ব্যক্তি বাড়ি থেকে কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার এলাকায়। দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দীনেশ দাস নামে এক ব্যক্তি। অভিযোগ, দ্রুতগতির একটি গাড়ি আচমকাই তাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।ফের এক পথ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শান্তিরবাজার এলাকায়। স্থানীয়দের দাবি, এলাকায় বেপরোয়া গতির যানবাহনের উপর কড়া নজরদারি প্রয়োজন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।