
কৈলাসহরে এক চাঞ্চল্যকর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে শহরজুড়ে। এক অষ্টম শ্রেণীর ছাত্র গুরুতর অসুস্থ হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ, বিদ্যালয়ের এক শিক্ষকের মারধরের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।পরিবারের দাবি অনুযায়ী, সোমবার ক্লাস চলাকালীন ওই ছাত্রকে মারধর করেন এক শিক্ষক। এরপরই বাড়ি ফিরে ছাত্রটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বারবার বমি করতে শুরু করলে প্রথমে তাকে আরজিএম মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এখন সবচেয়ে বড় প্রশ্ন—এটি কি শৃঙ্খলার নামে অতিরিক্ত শাস্তি?নাকি ঘটনার পেছনে রয়েছে আরও বড় কোনো অবহেলা?ছাত্রের শারীরিক অবস্থার উন্নতি কবে হবে?পুরো ঘটনার তদন্ত শুরু হলেও, কৈলাসহরের এই ঘটনা ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি… এখন নজর তদন্তের দিকেই, সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য!