
ভাড়াটিয়াকে ঘিরে রহস্য! শালবাগানে বিস্ফোরক অভিযোগ শালবাগান বাজার এলাকায় ভাড়াটিয়াকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। বাড়ির মালিকের দাবি, মানিক সরকার নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ভাড়ায় থাকার পর থেকেই শুরু হয় সন্দেহ। আধার কার্ড না দেওয়া থেকে শুরু করে পরে ‘চোর’ পরিচয় জানাজানি— সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কিছুদিন আগে মানিক সরকার নামে এক ব্যক্তি পরিবার নিয়ে আরতী দাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন।বাড়ির মালিকের দাবি, ভাড়ায় ওঠার সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড চাওয়া হলেও তা দেননি মানিক সরকার। এরপর থেকেই সন্দেহ বাড়তে থাকে।পরবর্তীতে স্থানীয় সূত্রে বাড়ির মালিক জানতে পারেন, মানিক সরকারের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। এরপরই তাকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয় বলে দাবি পরিবারের।অভিযোগ, বারবার বলার পরেও বাড়ি ছাড়তে রাজি হননি ভাড়াটিয়া। উল্টে আজ আরতী দাসকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।