ত্রিপুরা
img

রাজমিস্ত্রি নাকি ড্রাগ চক্রের যোগ? গোপন অভিযানে আটক আরিফ!

রাজমিস্ত্রি নাকি ড্রাগ চক্রের যোগ? গোপন অভিযানে আটক আরিফ! গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রাজমিস্ত্রিকে ড্রাগসহ আটক করল এনসিসি থানার পুলিশ। ধৃতের নাম আরিফ উদ্দিন। বাড়ি আসামের পাথারকান্দি এলাকায় হলেও গত দুই বছর ধরে আগরতলার ভোলা নন্দনপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি।  জানা যায়, ধৃত আরিফ উদ্দিন পেশায় রাজমিস্ত্রি। তার বয়স ৪১ বছর। বাড়ি আসামের পাথারকান্দি এলাকায় হলেও গত দুই বছর ধরে আগরতলায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি।অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার হয় ড্রাগস। যদিও কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।গঘটনার পর ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনসিসি থানার পুলিশ। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তৃপক্ষ।তবে এই ঘটনার পেছনে কি রয়েছে বড় কোনও চক্র? তা নিয়ে বাড়ছে রহস্য।