

May 13, 2026
বিধানসভায় জহর চক্রবর্তীর শপথ, শুরু নতুন জল্পনা ত্রিপুরা বিধানসভায় আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। অধ্যক্ষ রামপদ জমাতিয়া তাকে শপথ বাক্য পাঠ করান। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা।শপথ গ্রহণের পর জহর চক্রবর্তীকে শুভেচ্ছা জানান উপস্থিত সদস্যরা। ধর্মনগরের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার বার্তাও দেন তিনি।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা রাজনৈতিক জল্পনা।