
ত্রিপুরায় দিল্লির মুখ্যমন্ত্রী! আগরতলায় পা রাখতেই জোর চর্চা ত্রিপুরা সফরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার আগরতলা বিমানবন্দরে পৌঁছান তিনি। জানা গিয়েছে, উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা বাড়িতে পূজা দেওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আর এই সফর ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে নানা জল্পনা।বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের নেতা-কর্মী ও প্রশাসনের আধিকারিকরা।পাশাপাশি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতে পারেন তিনি।যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে এই সফরকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।ধর্মীয় সফরের আড়ালে কি রয়েছে রাজনৈতিক বার্তা? নাকি সাংগঠনিক কৌশল নিয়েই হবে বিশেষ আলোচনা— তা নিয়েই বাড়ছে কৌতূহল।