ত্রিপুরা
img

চড়িলামে হৃদয়বিদারক ঘটনা, জলে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

চড়িলামে হৃদয়বিদারক ঘটনা, জলে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু  হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায়।ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে আড়াই বছরের শিশু আরিশা দেববর্মার। জানা যায়, খেলতে খেলতে হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।