
দুঃসাহসিক ওভারটেক—আর তারই মাশুল ভয়াবহ দুর্ঘটনা। কমলপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম বাবা-ছেলে সহ মোট ৬ জন।
ঘটনাটি কমলপুর মহকুমার ঘাঁটি বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে, কলাছড়ি থেকে হালহালি যাওয়ার পথে বাইকে করে যাচ্ছিলেন সুমন ঘোষ ও তার অপ্রাপ্তবয়স্ক ছেলে শান্তুনু ঘোষ।পথিমধ্যে একটি ওয়াগনার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ইলেকট্রিক ট্রিও গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে।দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইক চালক সুমন ঘোষ। তার একটি হাত ভেঙে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়।অন্যদিকে, তার ছেলে শান্তুনু ঘোষকে কমলপুর বিএসএম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।এদিকে ট্রিও গাড়িতে থাকা ৪ জন যাত্রীও আহত হন। তবে প্রাথমিক চিকিৎসার পর তারা বাড়ি ফিরে যান।স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণেই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে।
“এক মুহূর্তের অসতর্কতা—আর তাতেই জীবন ঝুঁকিতে; এবার কি কড়া পদক্ষেপ নেবে প্রশাসন?”