ত্রিপুরা
img

বিদ্যুৎ বিভ্রাটে অচল সিএনজি স্টেশন, উদয়পুরে চালকদের রাস্তা অবরোধ

বিদ্যুৎ বিভ্রাট আর তার জেরে চরম ভোগান্তি। উদয়পুরের খিলপাড়ায় সিএনজি স্টেশন বন্ধ থাকায় রাস্তা অবরোধে নামলেন ক্ষুব্ধ চালকরা।
সোমবার বিকেল প্রায় চারটা নাগাদ খিলপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দীর্ঘ প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।ফলে বহু সিএনজি গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকলেও পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েন চালকরা। ক্ষোভ বাড়তে থাকলে অবশেষে তারা রাস্তা অবরোধে সামিল হন।অবরোধের জেরে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।প্রায় দেড় ঘণ্টা পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে ট্রান্সফরমারের মেরামতির কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।অভিযোগ, খিলপাড়া সিএনজি স্টেশনে ট্রান্সফরমার সংক্রান্ত সমস্যা প্রায়ই দেখা যায়, কিন্তু স্থায়ী সমাধানে উদ্যোগের অভাব রয়েছে।
“বারবার একই সমস্যা—এবার কি স্থায়ী সমাধানের পথে হাঁটবে প্রশাসন?”