ত্রিপুরা
img

শান্তিরবাজারে বাস-বাইক সংঘর্ষে আহত, যুবক

শান্তিরবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাস ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম এক যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এল দীর্ঘদিনের অব্যবস্থাপনার অভিযোগ।
সোমবার শান্তিরবাজার বিজেপি পার্টি অফিস সংলগ্ন জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা। টি আর ০১ কিউ ৬৮৯৪ নম্বরের একটি বাইক এবং টি আর ০১ সি ১৪১৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে বাইক চালক ত্রিজিৎ মালাকার, বয়স ২২, গুরুতরভাবে আহত হন। তিনি শান্তিরবাজার পুরাতন হাসপাতাল রোড এলাকার বাসিন্দা।অভিযোগ, আগরতলা থেকে সাব্রুমগামী বাসটি যাত্রী তোলার জন্য হঠাৎ রাস্তার মাঝখানে থেমে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা মারে বাইকটি।এলাকাবাসীর দাবি, শান্তিরবাজারে দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট বাসস্ট্যান্ডের অভাব রয়েছে। আগরতলা-সাব্রুম রুটের বাসগুলো যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলে ও নামায়। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।পরিবহন দপ্তরের সক্রিয় ভূমিকা ও নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
“অবহেলা না সচেতনতা—প্রশাসনের দ্রুত পদক্ষেপেই নির্ভর করছে শান্তিরবাজারের সড়ক নিরাপত্তা।”