ত্রিপুরা
img

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো-ইলেকট্রিক ইউনিয়নের

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো-ইলেকট্রিক ইউনিয়নের ট্রাফিক বিভাগের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পূর্ব থানায় ডেপুটেশন দিল শ্রমিক সংগঠন। অভিযোগ—দীর্ঘদিন ধরে অটো ও ইলেকট্রিক চালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। Bharatiya Mazdoor Sangh অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ইলেকট্রিক ইউনিয়নের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। অভিযোগ, ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ প্রতিদিন শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন, যার ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন চালকরা।এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার পূর্ব থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ডেপুটেশন জমা দেন সংগঠনের সদস্যরা। ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।