ত্রিপুরা
img

টিটিএডিসিতে তিপ্রা মথার ২৪ সদস্যের শপথ গ্রহণ, খুমুলুংয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন

টিটিএডিসিতে তিপ্রা মথার ২৪ সদস্যের শপথ গ্রহণ, খুমুলুংয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল—অর্থাৎ TTADC-তে আজ নতুন অধ্যায়ের সূচনা। তিপ্রা মথা দলের নবনিযুক্ত ২৪ জন সদস্য শপথ গ্রহণ করলেন আনুষ্ঠানিকভাবে। Khumulwng-স্থিত কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান।এদিন এডিসির আইন সচিব শংকরী দাস নবনিযুক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ সম্পন্ন হয়।এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, বিশেষ করে আগামী দিনের প্রশাসনিক পদক্ষেপ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে।