

Apr 27, 2026
বিশালগড় গুলিকাণ্ডে বড় সাফল্য পুলিশের। বহুদিনের খোঁজের পর অবশেষে গ্রেফতার হল মামলার অন্যতম অভিযুক্ত রণবীর দেবনাথ।
দীর্ঘদিন ধরেই এই ঘটনায় অভিযুক্ত রণবীর দেবনাথকে ঘিরে চলছিল নানা জল্পনা। এমনকি তার প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগও উঠেছিল।অবশেষে পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয় তাকে। এই গ্রেফতারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশালগড়ের সাধারণ মানুষ।পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।গ্রেফতার হওয়া অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
“আইনের জালে ধরা পড়ল অভিযুক্ত—এবার ন্যায়বিচারের প্রত্যাশায় তাকিয়ে সবাই।