
কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, পথে বসার আশঙ্কা চাষিদের কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পানচাষীরা। মুহূর্তের ঝড়ে ভেঙে পড়েছে বহুদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগান। রবিবার সন্ধ্যায় Sabroom মহকুমায় আছড়ে পড়ে প্রবল কালবৈশাখী ঝড়। ঝড়ের তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় একাধিক পানবাগান, বিশেষ করে বটতলী গ্রাম পঞ্চায়েত এলাকায়।স্থানীয় পানচাষী অর্জুন দে ও দিলীপ দাসের বাগান প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বহু কষ্টে গড়ে তোলা তাদের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তেই শেষ হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত চাষিরা ত্রিপুরা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।