
এডিসি চাকরি কেলেঙ্কারি ইস্যুতে উত্তাল আগরতলা, বিক্ষোভ বেকারদের এডিসির চাকরি নিয়োগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। অভিযোগ—১২০ জনকে নিয়োগ করা হলেও বহু যোগ্য বেকারকে বঞ্চিত করা হয়েছে। এরই প্রতিবাদে এবার রাস্তায় নামলেন বেকার যুবকরা। সোমবার Agartala-র অস্তাবল এলাকায় Swami Vivekananda Statue-র সামনে বিক্ষোভে সামিল হন একাধিক বেকার যুবক-যুবতী।বিক্ষোভকারীদের দাবি, এডিসির অধীনে ১২০ জনকে নিয়োগ করা হলেও সেই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। বহু যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ।
বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তদন্ত এবং স্বচ্ছতার দাবিতে সরব হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী