ত্রিপুরা
img

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিএমএস সংগঠনের রেলি, মহাকরণে ডেপুটেশন প্রদান

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিএমএস সংগঠনের রেলি, মহাকরণে ডেপুটেশন প্রদান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হলো বিএমএস অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘ।আগরতলার আস্তাবল মাঠ থেকে এক বিশাল রেলি বের হয়, যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সার্কিট হাউস এলাকায় এসে জমায়েত হয়। প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে কর্মীদের ন্যায্য দাবি যেমন বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, অবসরকালীন সুবিধা ও অন্যান্য অধিকার নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।তাদের দাবি, সরকার দ্রুত এই বিষয়গুলিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক এবং অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা হোক।