ত্রিপুরা
img

কালবৈশাখীর তাণ্ডব নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

কালবৈশাখীর তাণ্ডব নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।রাজধানীর টি-আই-এফটি কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহা নির্দেশক উপস্থিত ছিলেন।  তিনি দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কাজ জোরদার করার নির্দেশ দেন।একই সঙ্গে প্রশাসনিক একাধিক ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়। এর মধ্যে এডিসিতে চাকরি সংক্রান্ত অভিযোগ, পশ্চিমবঙ্গ নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং বনদপ্তরের ৬০ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগও উঠে আসে।মুখ্যমন্ত্রী সব বিষয় খতিয়ে দেখে স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।