ত্রিপুরা
img

১১ দফা দাবিতে আগরতলায় সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন

১১ দফা দাবিতে আগরতলায় সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হল একদিনের রাজ্য সম্মেলন। ১১ দফা দাবি সামনে রেখে এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি Ashish Kumar Saha, বিধায়ক Birajit Sinha সহ অন্যান্য নেতৃত্ব।সম্মেলনে কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া দাবি, বেতন কাঠামো, ভাতা এবং পরিষেবা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরা হয়। নেতৃত্বরা আশ্বাস দেন, এই দাবিগুলি যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরা হবে এবং সমাধানের জন্য আন্দোলন জোরদার করা হবে।