
দীর্ঘ ৭১ বছরের পথচলা—আগরতলা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো যথাযোগ্য মর্যাদায়।
আগরতলা কোর্ট চত্বরে অনুষ্ঠিত হলো ডিড রাইটার অ্যাসোসিয়েশনের ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম অসিত কুমার দাস। এছাড়াও সংগঠনের সভাপতি প্রদীপ পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এবং সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।বক্তারা সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম, আইন পরিষেবায় অবদান এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টি তুলে ধরেন।আগামী দিনেও একইভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
ঐতিহ্যের ধারাকে সামনে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে চলার বার্তাই দিল এই প্রতিষ্ঠা দিবস উদযাপন।