ত্রিপুরা
img

সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফদের তৃতীয় রাজ্য সম্মেলন, দাবি-দাওয়ায় সরব সংগঠন

সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফদের তৃতীয় রাজ্য সম্মেলন, দাবি-দাওয়ায় সরব সংগঠন  অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল তৃতীয় রাজ্য সম্মেলন। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।  সম্মেলনে উপস্থিত ছিলেন টি আর টি সি-র ভাইস চেয়ারম্যান সমর রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা জানান, কর্মীদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের উন্নতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।